সর্বশেষ

তিস্তা নদী

বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তা, ডালিয়া পয়েন্টে বন্যার শঙ্কা

টানা বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৯টায় পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ সেন্টিমিটার, যা বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজানের ঢল অব্যাহত থাকলে যেকোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
তিস্তার ভাঙনে বিলীন বসতভিটা, খোলা আকাশের নিচে অসহায় নদীপাড়ের মানুষ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি মৌজায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে কয়েক ঘণ্টার মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে একাধিক পরিবারের বসতভিটা। চলমান নদীতীর সংরক্ষণ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই নতুন করে শুরু হওয়া ভাঙনে অন্তত ২০ থেকে ২৫টি পরিবার এখন চরম ঝুঁকিতে রয়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত কার্যকর প্রতিরোধব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চীনা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: তিস্তা ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার

চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

কুড়িগ্রামে কমছে নদীর পানি, ৩০ পয়েন্টে তীব্র ভাঙনে দিশেহারা মানুষ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি হ্রাস পেতে শুরু করলেও জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। নদ-নদীর পানি কমায় বন্যার আশঙ্কা কাটলেও ৩০টি পয়েন্টে ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। ফসল তলিয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা।

তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচে, স্বস্তিতে ১০ হাজার পরিবারে

নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কমে বর্তমানে বিপৎসীমার ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী এলাকায় উদ্বেগ দেখা দিলেও পানি কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে তিস্তাপাড়ের প্রায় ১০ হাজার পরিবারের মধ্যে।

তিস্তা নদীর পানি বিপৎসীমার উপর, ফের বন্যার আশঙ্কা জেগেছে

অতীত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজানে থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের জন্য নির্ধারিত বিপৎসীমা ৫২.১৫ সেন্টিমিটার।