সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পূর্ণ স্বাধীনতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অপসাংবাদিকতা রোধ ও গণমাধ্যমের গুণগত মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সাংবাদিকতা অর্থ উপার্জনের সহজ পথ নয় : তথ্যমন্ত্রী

বরিশালে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা অর্থ উপার্জনের সহজ পথ নয়; বরং এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পেশা। তিনি দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সমাজ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন: তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে গণমাধ্যম ও এর উদ্যোক্তাদের নিরাপদ রাখা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রয়োজনে রাষ্ট্রীয় ভর্তুকির মাধ্যমে হলেও গণমাধ্যমশিল্পকে টিকিয়ে রাখতে হবে, কারণ একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই সমাজ ও সভ্যতার অগ্রগতির অন্যতম ভিত্তি।