সর্বশেষ

তথ্য অধিকার আইন

ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় জেলার সরকারি ওয়েব পোর্টালগুলোর হালনাগাদ পরিস্থিতি ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত, অপতথ্য রোধে সচেতনতার তাগিদ

জামালপুরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ‘ডিজিটাল যুগের সঠিক তথ্য নিশ্চিতকরণঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে অপতথ্য ও গুজব প্রতিরোধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানানো হয়।

মুন্সীগঞ্জ পিটিআইয়ে তথ্য অধিকার আইন নিয়ে সচেতনতা ক্যাম্পেইন

মুন্সীগঞ্জ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে (পিটিআই) ‘তথ্য অধিকার আইন ২০০৯’ বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির ইয়েস গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক প্রশিক্ষণার্থী শিক্ষক অংশ নেন।

মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিকে তথ্য অধিকার ক্যাম্পেইন ও কুইজ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে এক বিশেষ ক্যাম্পেইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই সময়োপযোগী কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দুই শতাধিক শিক্ষার্থী তথ্য জানার আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

নরসিংদীতে কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন, 'জনস্বাস্থ্য' থেকে তথ্য না দেয়ার অভিযোগ

নরসিংদী জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য পাওয়া নিয়ে অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ উঠেছে। তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক ও স্থানীয়রা। পাশাপাশি নির্বাহী প্রকৌশলী তথ্য প্রদানের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের অনুমতির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।