সর্বশেষ

ডাকাতি

নগরকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

ফরিদপুরের নগরকান্দায় রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মকর্তার ২ লাখ টাকা ছিনতাই

গোপালগঞ্জে র্যাব সদস্য পরিচয়ে এক বিকাশ কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর ফকিরকান্দি এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে।

সাতক্ষীরার দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি, বাধা দেওয়ায় চাষিকে কুপিয়ে জখম

সাতক্ষীরার দেবহাটায় মৎস্যঘেরে ডাকাতি ও বাধা দেওয়ায় এক চাষিকে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গুরুদাসপুরে ইউএনও কার্যালয়ের কর্মকর্তার কোয়ার্টারে ডাকাতি

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক উপ-প্রশাসনিক কর্মকর্তার সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, একটি ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কাশিয়ানীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ১৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট

গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. রফিক হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৩ লাখ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।