সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মকর্তার ২ লাখ টাকা ছিনতাই

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে র্যাব সদস্য পরিচয়ে এক বিকাশ কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নগদ দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর ফকিরকান্দি এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী সামিউল ইসলাম গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসি শাখা থেকে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে কাশিয়ানীর উদ্দেশ্যে রওনা হন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর ফকিরকান্দি এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁর গতি রোধ করে।

প্রাইভেটকার থেকে র্যাবের পোশাক পরিহিত চার থেকে পাঁচজন দুর্বৃত্ত নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেয়। তারা সামিউলের দিকে পিস্তল তাক করে ভয় দেখায় এবং হাতে হাতকড়া পরিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতরে তাঁর চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয় এবং সঙ্গে থাকা নগদ টাকা ও দুটি মুঠোফোন লুটে নেওয়া হয়।

ছিনতাই শেষে দুর্বৃত্তরা সামিউলকে চোখ ও হাত বাঁধা অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকার বাসস্ট্যান্ডের কাছে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে এবং পুরো বিষয়টি থানায় অবহিত করা হয়।

এ ঘটনায় বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মো. হাচিবুর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অপরাধী চক্রটিকে চিহ্নিত করতে ও গ্রেফতার করতে জোরদার অভিযান শুরু করেছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন