সর্বশেষ

ট্রলারডুবি

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ ৪ জনের ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল আটটার দিকে বৈদ্যার বাজারের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে নদীতে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় তাঁদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুয়াকাটায় ট্রলারডুবি: সাগরে ১২ ঘণ্টা মৃত্যুর লড়াই শেষে রক্ষা পেলেন ১২ জেলে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১২ জন জেলে সাগরে প্রায় ১২ ঘণ্টা ভেসে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২ জন।

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের তাণ্ডব: ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ১৩ জেলে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল ঢেউ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে ৩টি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ১৩ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বরগুনার সাগরে ট্রলারডুবি: ১৮ জেলের মধ্যে ১৬ জন উদ্ধার, নিখোঁজ ২

বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের মধ্যে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জন জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১ জেলে

মুন্সীগঞ্জের মোল্লারচর সংলগ্ন মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বালুবাহী বাল্কহেডের ধাক্কায়।

পতেঙ্গায় ট্রলারডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ছয় জেলে।