জিপিএ-৫
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চাঁপাইনবাবগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে জেলা পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।
মাকে হারিয়েছেন আগেই, পরীক্ষায় বাবাকে হারিয়েও পেল জিপিএ-৫
মায়ের মৃত্যুর শোক তখনো কাটেনি। এর মধ্যেই এসএসসি পরীক্ষার সময় বাবাকেও হারায় নোভিদ হোসেন। ছেলের পরীক্ষা যেন নষ্ট না হয়, তাই বাবার মৃত্যুর খবর তার কাছ থেকে গোপন রাখে পরিবার। জীববিজ্ঞান পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে সে জানতে পারে, বাবাও আর নেই। জানাজা ও দাফন শেষে আবার বই-খাতা নিয়ে বসতে হয় তাকে। সেই অসহনীয় শোককে সঙ্গে নিয়েই সব পরীক্ষা শেষ করে এবার জিপিএ-৫ পেয়েছে বাবা-মায়ের একমাত্র সন্তান নোভিদ।
সিলেট বোর্ডে এসএসসির ফলে বড় ধস, ৫ বছরে সর্বনিম্ন পাসের হার
সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের ধস নেমেছে। গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার হয়েছে। চলতি বছর সিলেট বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশীয় পয়েন্ট।
নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলের সবাই এসএসসি-তে জিপিএ-৫
এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে শতভাগ পাস করার অনন্য গৌরব অর্জন করেছে।
পাসের হার ১৯ বছরে সবচেয়ে কম, উত্তরপত্র আবার মূল্যায়ন সম্ভব: শিক্ষামন্ত্রী
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত ১৯ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম। ২০০৭ সালের পর আর কখনো এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এত কম ছিল না। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় ২২ হাজার ৩৫৬ জন কমেছে।
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।