জন্মাষ্টমী
খুলনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
খুলনায় অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। খুলনা মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পৃথক পৃথক আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই আয়োজনে হাজার হাজার ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শেরপুরে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের গোয়ালপট্টির গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এলাকায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলাজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ।
পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত
দেশের উত্তর জনপদের জেলা পঞ্চগড়ে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহরে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নরসিংদীতে জন্মাষ্টমী: সম্প্রীতির বন্ধনে আনন্দ র্যালি ও আলোচনা সভা
নরসিংদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, মঙ্গলদীপ প্রজ্বলন ও একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বর্ণিল এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন।
সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
সিরাজগঞ্জের এনায়েতপুরে গভীর ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী। এ উপলক্ষে খামারগ্রাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে বের হওয়া আকর্ষণীয় শোভাযাত্রাটি স্থানীয় ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।