সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপিত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য আনন্দ মঙ্গল শোভাযাত্রা এবং ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই অসাম্প্রদায়িক চেতনায় মুখরিত হয়ে ওঠে পুরো জেলা শহর।

শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণ থেকে ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য আনন্দ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলার হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এর আগে মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক নন্দ কিশোর আগরওয়ালা প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সভাপতি নির্মল কুমার মন্ডল এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃষিকেশ সরকারসহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখার ওপর জোর দেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন