সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে জন্মাষ্টমী: সম্প্রীতির বন্ধনে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। এ উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, মঙ্গলদীপ প্রজ্বলন ও একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বর্ণিল এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত অংশ নেন।

শুক্রবার বেলা ১১টার দিকে নরসিংদী শহরের মধ্যকান্দাপাড়ায় অবস্থিত শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় এই মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গলদীপ প্রজ্বলন ও বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুভ সূচনা ঘটে। পরবর্তীতে বেলা ১২টার দিকে আখড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি হারুন-অর রশিদ, জেলা বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপঙ্কর সাহা রানাসহ সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য অবতীর্ণ হয়েছিলেন। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে শ্রীকৃষ্ণের মহান আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত এবং এই সম্প্রীতি আগামীতেও অক্ষুণ্ন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন