সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এলাকায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলাজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে আবালবৃদ্ধবনিতা নির্বিশেষে শত শত সনাতন ধর্মাবলম্বী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে ও নানা সাজে অংশ নেন। এ সময় ভক্তদের জয়ধ্বনি ও ভক্তিমূলক স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে।

মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক নব কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।

এর আগে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম রেজা মোল্লা। সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন আলোচনা করে বলেন, তাঁর মূল শিক্ষা ছিল সমাজে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করা। সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ধরাধামে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এই পবিত্র দিনটিকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন