চোরাচালান
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ এসকুফ সিরাপ ও ভারতীয় টায়ার জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ এবং দুটি ট্রাকের টায়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির সদস্যরা বুধবার ভোরে এই অভিযান পরিচালনা করেন। জব্দকৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
নাইওরপুলে বৃষ্টির রাতে পুলিশের ‘জিরা বাণিজ্য’: ফের আলোচনায় বিতর্কিত এসআই শিপলু
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী। তার নাম শুনলেই স্থানীয়দের মনে ভেসে ওঠে বিতর্ক আর রহস্যের এক জমাট ছবি। মাদক কারবারি থেকে শুরু করে চোরাকারবারিদের সঙ্গে সখ্য—অভিযোগের পাল্লা দিন দিন ভারী হচ্ছে এই কর্মকর্তার বিরুদ্ধে। সেই অভিযোগের মিছিলে এবার নতুন করে যুক্ত হয়েছে ‘জিরা বাণিজ্য’। গত ৪ জুলাই বৃষ্টির রাতে ভারতীয় অবৈধ জিরাবাহী পিকআপ আটকের পর বিপুল অংকের অর্থের বিনিময়ে তা ছেড়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য এখন সিলেটের ‘টক অব দ্য টাউন’।
ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে মোবাইল ফোনগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ পাথরবোঝাই ট্রাক জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে পাথরের ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একটি ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, চোরাচালানের মাধ্যমে আনা এসব যন্ত্রাংশ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড
সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।