চট্টগ্রাম
ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, সংযোগ পুনর্বহালে কাজ চলছে
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ পুনর্বহালে জরুরি ভিত্তিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিভাগের দাবি, ইতিমধ্যে অধিকাংশ এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময়
মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ অনুমতি দেন।
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনায় দুই সেনা নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণ করতে গিয়ে দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিদেশি নম্বরে কল করে চাঁদাবাজি, চট্টগ্রামে গ্রেপ্তার ৭
বিদেশি ভার্চ্যুয়াল নম্বর ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। টানা ২৪ ঘণ্টার অভিযানে হাটহাজারী, বায়েজিদ বোস্তামী ও খুলশী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চাঁদাবাজিতে ব্যবহৃত চারটি মুঠোফোনসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সীতাকুণ্ডে সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকসহ বেশ কিছু ধারালো অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়েছে।
দেশে এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় সেবা না পেলেও গ্রাহকদের গ্যাস ও বিদ্যুতের বিল দিতে হচ্ছে। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।