সর্বশেষ

সারাদেশ

খুলশীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর খুলশীতে হৃদয় নামে ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। সবজির দোকান থেকে টাকা আদায় এবং সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত হৃদয় তার দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে ওয়্যারলেস কলোনি এলাকায় সড়কের পাশে ফুটপাতে সবজি বিক্রি করত। ওই এলাকাতেই পরিবারের সঙ্গে থাকত সে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম পরিবারের সদস্যদের বরাতে জানান, মঙ্গলবার রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তার ছুরিকাহত হওয়ার খবর পান।

আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে সবজির দোকান থেকে চাঁদাবাজি এবং সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও এক পুলিশ কর্মকর্তার ভাষ্য, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা ওয়্যারলেস কলোনি ও আশপাশের এলাকায় সড়কের পাশে এবং ফুটপাতে বেশ কিছু দোকান বসিয়েছেন। এসব দোকান থেকে ভাড়ার নামে তার লোকজন টাকা আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হৃদয় ও তার বাবার ফুটপাতের সবজির দোকান থেকেও টাকা আদায় করা হতো। কয়েক দিন আগে টাকা আদায়কারীদের সঙ্গে হৃদয়ের ঝগড়া হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই বিরোধ মীমাংসার কথা বলে মঙ্গলবার রাতে হৃদয়কে স্থানীয় ওই নেতার কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখান থেকে বের হয়ে বাসায় ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হয়।

তবে এসব অভিযোগের সত্যতা এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০