গৌরনদী
জবাবদিহি না থাকলে রাষ্ট্র বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন
রাজনৈতিক প্রক্রিয়াকে ধারাবাহিক জবাবদিহির মধ্যে রাখা না গেলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তাঁর মতে, ব্যক্তি, পরিবার ও সমাজের মতো রাষ্ট্রের ক্ষেত্রেও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক
বরিশালের গৌরনদীতে এক নারীকে জোরপূর্বক শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই কর্মী পলাতক রয়েছেন।
টানা বর্ষণে বেহাল ঢাকা-বরিশাল মহাসড়ক, চরম ভোগান্তি
কয়েক সপ্তাহের টানা বর্ষণে দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় খানাখন্দ ও বিপজ্জনক গর্ত, যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা। পিচ-পাথর উঠে গিয়ে সড়কটি এখন দুর্ঘটনার অন্যতম ঝুঁকিপূর্ণ জোনে পরিণত হয়েছে।
গৌরনদীতে বৃক্ষরোপণ ও মেলার উদ্বোধন, শিক্ষার্থীদের চারা-ক্রীড়া সামগ্রী বিতরণ
বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে দিনব্যাপী একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ছিল কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ।
প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড, তদন্তের নির্দেশ
বরিশালের গৌরনদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। তবে রুটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
'জনগণের সমর্থনই সরকারের শক্তি, ধাপে ধাপে সব পরিবার পাবে ফ্যামিলি কার্ড'
বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের রাজনৈতিক শক্তির মূল উৎস জনগণ। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব যোগ্য পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।