সর্বশেষ

খায়রুল কবির খোকন

নদী দূষণরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে: খায়রুল কবির

নদী দূষণ রোধে সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। একই সঙ্গে নদী দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সব শিল্পকারখানায় ইটিপি প্লান্ট স্থাপন দ্রুত নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জনপ্রতিনিধিদের কাজ জনগণের কল্যাণ, লুটপাট নয়: খায়রুল কবির খোকন

নরসিংদীতে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জনগণের আমানত রক্ষা করে তাদের সেবা করাই জনপ্রতিনিধিদের একমাত্র দায়িত্ব। দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা দুর্নীতি বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে দ্বিগুণ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীতে জুলাই বিপ্লবের প্রথম শহীদ তাহমিদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারান নবম শ্রেণির এই শিক্ষার্থী। তাঁর এই মহান আত্মত্যাগকে স্মরণ করে আজ রাষ্ট্র ও জনগণের ঋণের কথা পুনর্ব্যক্ত করা হয়।

নরসিংদীতে নানা কর্মসূচিতে জুলাই শহীদ দিবস পালিত

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ আলোচনার মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের।

‘মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেপ্তার করা হবে’: খায়রুল কবির খোকন

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদক কারবারিদের পক্ষে দলের কোনো নেতাকর্মী তদবির করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন এই নেতা।

‘১৭ বছর স্বৈরাচারী সরকার কেবল লুটপাটে ব্যস্ত ছিল’: খায়রুল কবির খোকন

বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের কোনো সমাজকল্যাণমূলক সংস্কার করেনি, তারা কেবলই জনগণের অর্থ লুটপাটে ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদীতে ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুর সংস্কার কার্যক্রম পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।