সর্বশেষ

সারাদেশ

‘মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেপ্তার করা হবে’: খায়রুল কবির খোকন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ৫:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদক কারবারিদের পক্ষে দলের কোনো নেতাকর্মী তদবির করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন এই নেতা।

নরসিংদী পৌর শহরের কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী সমাবেশে এই কড়া বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অভিনির বক্তব্যের শুরুতে বিএনপির অন্যতম শীর্ষ নেতা খায়রুল কবির খোকন বলেন, একটি সুন্দর, নিরাপদ ও শান্তিময় সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণ করা এখন আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

দলের অভ্যন্তরে শুদ্ধি অভিযানের ইঙ্গিত দিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব সতর্ক করেন যে, মাদক ও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ডে বিএনপির কোনো স্তরের নেতাকর্মীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে দ্বিগুণ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের রক্ষা করতে গিয়ে যারা তদবির বা সুপারিশ করবেন, তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

সমাবেশে মাদককে যুবসমাজ ধ্বংসের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে বক্তারা সামাজিক আন্দোলনের ওপর জোর দেন। সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে খোকন বলেন, যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে।

জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এই বিশেষ সমাবেশে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও অংশ নেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন।

এছাড়াও স্থানীয় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন এবং জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থেকে অপরাধমুক্ত নরসিংদী গঠনে একাত্মতা প্রকাশ করেন।

১৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন