সর্বশেষ

সারাদেশ

'পতিত স্বৈরাচার ও একটি দলের তৎপরতার মধ্যে গভীর যোগসূত্র রয়েছে'

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে এক প্রতিবাদ সমাবেশে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম অভিযোগ করেছেন যে, এক দলের পক্ষ থেকে ডিসেম্বরে সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘোষণা এবং অন্য রাষ্ট্রে বসে পতিত স্বৈরাচারের দেশে ফেরার বার্তার মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হলে দেশবাসীকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সোমবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অভিনথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নরসিংদী রেলওয়ে স্টেশনে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, একদিকে যেমন তেল ছাড়া শত শত গাড়ি নিয়ে রোড মার্চ করা হচ্ছে, অন্যদিকে সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত রহস্যজনক।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরে বলেন, সরকার যদি জনগণের কল্যাণে কাজ করতে পারে তবে মেয়াদ শেষে জনগণ পুনরায় সমর্থন দেবে। ভয় দেখিয়ে বা জোর করে ধাক্কা মেরে সরকার পতনের স্বপ্ন যারা দেখছেন, তাদের রাজপথেই মোকাবেলা করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যে দলটির নেতারা কর্মীদের ফেলে রেখে নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে গেছে, তারা পুনরায় দেশকে অস্থিতিশীল করতে চাইলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

দীর্ঘ ১৭ বছরের অপশাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিগত দিনে একটি রাজনৈতিক দল জনগণের উপর চেপে বসে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে। মানুষের রক্ত চুষে নিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে লন্ডনে ও আমেরিকায় বিলাসবহুল বেগম পাড়া গড়ে তোলা হয়েছে। সেই দুঃসময়ে সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে দিনমজুর কেউই রক্ষা পায়নি এবং রাজনৈতিক নেতাকর্মীদের প্রতিনিয়ত চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, জনগণের সমর্থনেই বর্তমান প্রশাসন দেশ পরিচালনা করছে এবং তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০