কোস্ট গার্ড
মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে সাফল্য: বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের মোংলা সংলগ্ন শেলা নদী এলাকায় এই অভিযান চালিয়ে বনদস্যুদের ফেলে যাওয়া বন্দুক ও তাজা কার্তুজ জব্দ করা হয়। উপকূলীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে কোস্ট গার্ডের এই সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
সুন্দরবনের কোকিলমনি সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এই জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, গ্রেপ্তার ৫
বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ১
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংসসহ এক চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দক্ষিণ চরদুয়ানী কালিয়ার খাল এলাকা থেকে ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত বোট ও হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা বলে জানা গেছে।
গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দিয়ে ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।