কোতোয়ালি থানা
সমকামিতার অভিযোগে ২ নারীকে আটক, থানায় হস্তান্তর
ফরিদপুর শহরের হাউজিং বিকাশ স্কুলের সামনে থেকে সমকামিতার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়।
ফরিদপুরে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি: কষ্টিপাথরের মূর্তিসহ স্বর্ণালংকার লুট
ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী উত্তর কালীবাড়ী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে মূল্যবান কষ্টিপাথরের কালীমূর্তি এবং বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার অলংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
কুমিল্লার তালপুকুরপাড়ের ঘাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ের ঘাট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিলেটে ভাড়া বাসা থেকে তরুণ চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিলেটের মির্জাজাঙ্গাল এলাকার একটি নতুন ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত নামের এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উদ্ধার হওয়া ৩১ বছর বয়সী এই চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ ও তাঁর পরিবার।
ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ নারী, সন্ধানের অপেক্ষায় পরিবার
ফরিদপুর শহরের মুন্সির বাজার এলাকা থেকে সাহানা বেগম (৫৫) নামের এক নারী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বুধবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় তার ছেলে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। দীর্ঘ সময় পার হলেও প্রিয়জনের খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।
শিক্ষকদের মারধরের ভয়ে মাদ্রাসা থেকে পালাল ৩ ছাত্রী, উদ্ধার ফরিদপুরে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পড়াশোনা কম করায় শিক্ষকদের মারধরের ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া তিন কিশোরীকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে স্থানীয় জনতা। বুধবার রাতে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া এই তিন মাদ্রাসা ছাত্রী পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে।