সর্বশেষ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

মেহেন্দিগঞ্জে সার ডিলারশিপ পেতে ভুয়া ট্রেড লাইসেন্স ব্যবহারের অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের নামে সার ও কীটনাশকের ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি এবং তথ্য গোপন করে সার ডিলারশিপের জন্য মনোনীত হওয়ার অভিযোগ উঠেছে বিউটি বেগমের বিরুদ্ধে। তাঁর স্বামী ও নিজের নামে ভোলা জেলায় আগে থেকেই দুটি সার বিক্রির লাইসেন্স রয়েছে বলে জানা গেছে। এদিকে বিউটি বেগমের নামে জমা দেওয়া ট্রেড লাইসেন্সটি ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও গাছের চারা বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় মঙ্গলবার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মোংলায় জলবায়ু সহনশীল কৃষি গড়তে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'

মোংলায় জলবায়ু সহনশীল আধুনিক কৃষি ব্যবস্থা ও গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ ও ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই বিশেষ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলার উদ্বোধন, ফলের চারা বিতরণ

পঞ্চগড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা। 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় চাষিদের উৎসাহিত করতে ও দেশীয় ফলের পুষ্টিগুণ ছড়িয়ে দিতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

পাবনায় অনুষ্ঠিত হলো ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

পাবনায় আধুনিক, টেকসই ও জলবায়ু-সহিষ্ণু কৃষি প্রযুক্তির সম্প্রসারণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’। কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ ‘পার্টনার’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কংগ্রেসে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন আধুনিক চাষাবাদ কৌশলের প্রদর্শন করা হয়।

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

গোপালগঞ্জে ফলের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির গুরুত্ব ছড়িয়ে দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে আয়োজিত এই মেলা চলবে ২৫ জুন পর্যন্ত।