সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও গাছের চারা বিতরণ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ১ জুলাই, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় মঙ্গলবার এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও গতিশীল করতে মঙ্গলবার এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগী কৃষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, বিআরডিবির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন