সর্বশেষ

কৃষক

জামালপুরে সারের লাইনে ঘণ্টার পর ঘণ্টা কৃষক

জামালপুরে আমনসহ বিভিন্ন ফসলের পরিচর্যার ব্যস্ত সময়ে সার সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে কৃষকদের। প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ায় অনেকে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনছেন বলে অভিযোগ করেছেন। এতে একদিকে কৃষকের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে সময়মতো ফসলে সার প্রয়োগ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
থানায় কৃষকদল নেতাকে মারধরের অভিযোগ, ভাঙ্গায় উত্তেজনা

ফরিদপুরের ভাঙ্গায় থানার ভেতরে এক কৃষকদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লার বিরুদ্ধে। আহত ওই নেতা উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসান উজ্জ্বল।

ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় ধানক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণ পেলেন অর্ধশতাধিক কৃষক

চাঁপাইনবাবগঞ্জ জেলা-এর গোমস্তাপুর উপজেলাের চৌডালা ইউনিয়নে ইটভাটার আশপাশে ফসলের ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন। স্থানীয়ভাবে ইটভাটা মালিকদের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাধ্যমে এই ক্ষতিপূরণ প্রদান করা হয়।

কলাপাড়ায় কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী সংলাপ সভা

কলাপাড়া উপজেলায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের অংশগ্রহণে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের উদ্যোগে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, গেল ১ লাখ ২০ হাজার টাকা

কুষ্টিয়ার মিরপুর থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। এ সময় তার কাছে থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।