সর্বশেষ

সারাদেশ

গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, গেল ১ লাখ ২০ হাজার টাকা

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 

সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। এ সময় তার কাছে থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে। হানিফ শেখ মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।

কৃষক হানিফের বড় ছেলে মাসুম জানান, সকালে ১ লাখ ২০ হাজার টাকা সঙ্গে নিয়ে গরু কিনতে বাড়ি থেকে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন তার বাবা। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবাকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “আমি আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে রয়েছি।”

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন