সর্বশেষ

কুড়িগ্রাম

কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অপসারণ দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে চারটি পদে নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিয়োগবঞ্চিত প্রার্থী ও স্থানীয় বাসিন্দারা। এ সময় কলেজের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির সভাপতির অপসারণ এবং বিতর্কিত নিয়োগ বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানান তাঁরা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধারাবাহিক অভিযানে ১৫ লাখ ৩১ হাজার টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এই সীমান্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

কুড়িগ্রামের উলিপুরে স্বজনের বাড়িতে মিলল বৃদ্ধের খণ্ডিত মরদেহ

কুড়িগ্রামের উলিপুরে স্বজনদের বাড়িতে বেড়াতে এসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ। ভাতিজার ঘরের শয়নকক্ষ থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, আপন নাতিই তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

কুড়িগ্রামে লটারির মাধ্যমে ৪৬৭ প্রাথমিক শিক্ষকের কর্মস্থল নির্ধারণ

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন সহকারী প্রাথমিক শিক্ষকের পদায়নে অনুষ্ঠিত হয়েছে স্বচ্ছ ও উন্মুক্ত লটারি। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়।

কুড়িগ্রাম-লালমনিরহাটে শিশুদের কণ্ঠে ছড়িয়ে পড়ছে লালনের গান

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব ঘিরে যখন ভক্ত-সাধুদের সমাগম, তখন উত্তরাঞ্চলের প্রত্যন্ত জনপদে শিশুদের কণ্ঠে ছড়িয়ে পড়ছে মরমি সাধক ফকির লালন শাহের মানবতার গান। কুড়িগ্রাম ও লালমনিরহাটে ‘মায়ের তরী’ নামে একটি সংগঠনের উদ্যোগে গড়ে ওঠা নয়টি গুরুগৃহে চর্চা হচ্ছে লালনগীতি, বাউল, মুর্শিদি, মারফতি ও ভাওয়াইয়া গান। সংগীতচর্চার পাশাপাশি এসব গানের মধ্য দিয়ে শিশুদের মধ্যে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলার চেষ্টা চলছে।

দুর্গম চরে শিশুদের শিক্ষা উপকরণ দিল কুড়িগ্রাম চর উন্নয়ন পরিষদ

কুড়িগ্রামের দুর্গম চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। একই সাথে চরাঞ্চলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অবিলম্বে ভাসমান ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপনসহ ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের জোর দাবি জানানো হয়েছে।