কুষ্টিয়া খবর
কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ার কুমারখালীতে আলোচিত সাহেব আলী হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা এই রায় ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে।
ভেড়ামারায় ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে ২২ জন আহত
কুষ্টিয়ার ভেড়ামারায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। উপজেলার দুটি ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। হঠাৎ কুকুরের এমন উপদ্রব বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সীমান্ত সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়াতে কুষ্টিয়ায় বিজিবির মতবিনিময় সভা
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ মতবিনিময় সভা করেছে বিজিবি। ৪৭ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্তবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজিবি ও জনগণের যৌথ প্রচেষ্টায় সীমান্ত সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় দৈনিক ‘কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ‘দৈনিক নতুন সময়’ পত্রিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। বক্তারা অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকেলে দলটির শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।