সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় দৈনিক ‘কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও ‘দৈনিক নতুন সময়’ পত্রিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই কর্মসূচির আয়োজন করেন। বক্তারা অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন

কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার সর্বস্তরের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। ‘বিচারহীনতার সংস্কৃতির অবসান হোক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও এখনো এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হয়নি।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মূল খুনি ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এর ফলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দেশে সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ার যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে।

দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানার সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন। এ সময় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল এবং ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রুবেলসহ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের গ্রেফতার না করে, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন