অভিযোগ
কুয়াকাটায় বঙ্গবন্ধুর পরিবর্তে মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে জমি দখলের অভিযোগ
পটুয়াখালীর কুয়াকাটায় পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ছবি ব্যবহার করে জমি দখল, একাধিক মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোসাররফ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে মন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আকন।
বীরমুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগে উত্তেজনা: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার দাবি
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা-এ বীরমুক্তিযোদ্ধা রতন আলী মোল্যা-এর মালিকানাধীন দোকান ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই জমিতে দোকানঘর থেকে আয় করে জীবনযাপন করলেও সম্প্রতি সেখানে ভাড়াটিয়াদের বাধা দেওয়া হচ্ছে এবং নতুন করে স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে।
কুষ্টিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: খুঁটিতে বেঁধে গণপিটুনি
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসাদুল (৪২) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। পরে পুলিশ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী শিশুটিও।
নড়াইলে বাস উল্টে ২০ জন আহত, চালকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ
নড়াইলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার রাতে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাহেরপুর হাটে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর হাটে খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, নির্ধারিত বা আদায়কৃত অর্থের সঙ্গে রশিদে উল্লেখিত টাকার কোনো মিল নেই। কোথাও ১০ টাকা, কোথাও ২০ টাকা লেখা থাকলেও বাস্তবে তার চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন হাটে আসা বিক্রেতারা।
নড়াইলে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় জামায়াতে ইসলামীর টিম সদস্য আবুল কালাম আজাদ পাখিকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।