অভিযোগ
মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলায় মাছ চুরির অভিযোগে আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম কৃষ্ণ রাজবংশী (৩৫)। তিনি সদর পৌরসভার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকার ক্ষুদিরাম রাজবংশীর ছেলে।
রাজশাহীর চারঘাটে স্বামীকে পিটিয়ে আহত, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
রাজশাহীর চারঘাট উপজেলায় এক দম্পতির ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। স্বামীকে পিটিয়ে গুরুতর জখম করার পর তার স্ত্রীকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দাপ্তরিক কাজে বাধা ও তালা দেওয়ার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদ্রাসার দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়া এবং অফিস কক্ষে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুর রহিম।
ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে গণভোট প্রচারে অর্থ সংগ্রহের অভিযোগ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাতে ব্যাংকগুলোর কাছ থেকে ১০০ কোটি টাকা সংগ্রহের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে—এমন অভিযোগকে ঘিরে ব্যাংকিং খাতে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
পশ্চিম জাফলংয়ে ট্যাক্স ইজারা নিলাম ঘিরে উত্তেজনা, অনিয়মের অভিযোগে তদন্তের দাবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ট্যাক্স ইজারা নিলামকে কেন্দ্র করে অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ওই নিলাম ঘিরে উত্তেজনা, হট্টগোল এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ কমিশনারের বিরুদ্ধে নানা অভিযোগ, সিলেটে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীকে ঘিরে নানা ধরনের দুর্নীতি, অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগে প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।