সর্বশেষ

জাতীয়যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশবরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
জাতীয়

২৫২ এসআইকে অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশের ২৫২ ক্যাডেট এসআই এর অব্যাহতিতে রাজনৈতিক কোন কারণ নেই।

মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷


উপদেষ্টা বলেন, আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরদের আইনশৃঙ্খলা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে৷ 


তিনি আরও বলেন, অপরাধী ও আন্দোলন সমাবেশে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হতে পারে৷ বিভিন্ন দাবির বিষয়ে রাস্তায় সমাবেশ না করে দাবিদাওয়া সংক্রান্ত একটি কমিটি সরকার করে দিয়েছে৷ ওই কমিটির সঙ্গে তারা আলোচনা করতে পারবে৷ রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে যানজটসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ এতে সবাই ভুক্তভোগী হয়৷ জনভোগান্তি দূর করতে শাহবাগ মোড়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করলে জনভোগান্তি অনেকটা কমবে৷ এ জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যান সবাই ব্যবহার করুন৷


কিছুক্ষণ আগে পুলিশ একাডেমি থেকে সিদ্ধান্ত এসেছে ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে৷ কোন ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শৃঙ্খলা একটা বড় ধরণের সংজ্ঞা৷ এর পরিধি ব্যাপক৷ কাকে কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়ার হয়েছে সেটা একাডেমি ভালো বলতে পারবে৷ আমি তাদের এই প্রক্রিয়াটা পুরোপুরি জানি না৷ এই সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতোমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি৷ তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পন্ন করবো৷ 

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন