সর্বশেষ

সারাদেশ

নির্মাণাধীন ভবনের পাইলিং পাইপ পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিং পাইপ পড়ে ইয়াছিন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১০টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের একটি ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। হঠাৎ একটি ভারী পাইপ ছিঁড়ে গিয়ে সেখানে থাকা শিশু ইয়াছিনের উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকত। ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের এসআই মিরাজ হোসেন খানপুর হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ হাছিনুজ্জামান জানিয়েছেন, শিশুর বাবা নারায়ণগঞ্জের বাইরে থাকায় তিনি ফিরে আসলে যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ মর্গে রাখা হয়েছে, এবং পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন