সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ঘর থেকে ঘুমন্ত ১০ মাসের শিশু নিখোঁজ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বাবার পাশে ঘুমন্ত অবস্থায় মো. রায়হান নামের ১০ মাসের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের গামরবুনিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। শিশুটিকে দ্রুত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে কলাপাড়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু রায়হান গামরবুনিয়া গ্রামের বাসিন্দা মো. রাশেল খানের ছেলে। ঘটনার দিন সকালে শিশুটির মা পার্শ্ববর্তী একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজে যান। সে সময় শিশুটি ঘরে তার বাবার পাশেই ঘুমে আচ্ছন্ন ছিল।

কাজের ফাঁকে কিছু সময় পর মা ঘরে ফিরে এসে দেখেন সন্তান বিছানায় নেই। কে বা কারা শিশুটিকে চুরি করে নিয়ে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ কোনো প্রতারক বা চোর চক্র এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

স্বপ্নের মতো শিশুটি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ, নীলগঞ্জ ইউনিয়নে ইতিপূর্বে এমন ঘটনার নজির নেই। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধারে সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করছে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০