সর্বশেষ

সারাদেশ

সমালোচনাকে ভয় না পেয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান সাচিংয়ের

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকা বান্দরবানে গিয়ে গণসংবর্ধনা পেয়েছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। মঙ্গলবার বিকেলে শহরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সমালোচনাকে ভয় না পেয়ে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বান্দরবান শহরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাচিং প্রু জেরী।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বান্দরবানের মানুষের উন্নয়ন ও কল্যাণকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। শুধু ঢাকায় বসে নির্দেশনা দেওয়ার পরিবর্তে মাঠপর্যায়ে গিয়ে এলাকার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা হবে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ জন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী। তাঁর ভাষায়, কাজ করলে যেমন সমালোচনা থাকবে, তেমনি কাজ না করলেও সমালোচনা থাকবে। তাই সমালোচনার প্রতি ভীত না হয়ে জনগণের জন্য কাজ করে যেতে হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় বক্তারা সাচিং প্রু জেরীর দায়িত্বকালীন সময়ে বান্দরবানের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বান্দরবানে আসাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন