সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় সদর উপজেলায় একটি গাছের চিপায় হাত আটকে যাওয়া আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রায় ৫০ ফুট উঁচু গাছে দীর্ঘ দুই ঘণ্টা আটকে থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীদের একটি দল সফল অভিযান চালিয়ে তাঁকে জীবিত ও নিরাপদ অবস্থায় নামিয়ে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের শতরং পাড়া গ্রামে গাছ কাটতে উঠেছিলেন পেশাদার গাছ কাটার শ্রমিক আজিজুল হক। আকস্মিকভাবে একটি গাছের চিপায় তাঁর হাত আটকে যায়। গাছের প্রায় ৫০ ফুট উচ্চতায় অবস্থান করায় তিনি নিচে নামতে পারছিলেন না এবং যন্ত্রণায় ছটফট করছিলেন।

এ ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং নিজস্ব উদ্যোগে তাঁকে নামানোর চেষ্টা শুরু করেন। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পরও উদ্ধার করা সম্ভব না হওয়ায় পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পাওয়ার পরপরই স্টেশন অফিসার তুষার কান্তি রায়ের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশেষ প্রযুক্তির মাধ্যমে গাছের চিপা থেকে আজিজুল হকের হাত মুক্ত করেন। এরপর তাঁকে দড়ির সাহায্যে নিরাপদে মাটিতে নামিয়ে আনা হয়। উদ্ধার অভিযানের পর আহত আজিজুলকে দ্রুত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন