সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় হেলপারসহ নিহত ২

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কাভার্ড ভ্যানের হেলপার ও এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় এবং সোমবার রাতে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক গেড়াখোলা এলাকার একটি ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কাভার্ড ভ্যানের হেলপার মাসুদ রানা (৩৫) গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা ছিলেন।

অন্যদিকে, সোমবার রাতে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী শওকত হোসেন মিঠু মুন্সী (৪০) নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান পৃথকভাবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা দুটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন