সারাদেশ
পাবনার সাঁথিয়া উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ২১০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
পাবনায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: অভিযান চালিয়ে দুইজনকে জরিমানা, ২১০ লিটার জব্দ
কলিট তালুকদার, পাবনা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ২১০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটির যুগ্ম পরিচালক তৌফিক ইকবালের নির্দেশনায় এবং উপপরিচালক এ.বি.এম. লুৎফুল কবীরের তত্ত্বাবধানে সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বনগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির দায়ে দেলোয়ার বিশ্বাসকে ৩০ হাজার টাকা এবং খায়রুল হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধভাবে মজুদকৃত ২১০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
পরে শুক্রবার জব্দকৃত পেট্রোল স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মচারীদের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন