সর্বশেষ

সারাদেশ

বরিশালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ১৪

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

মৃতরা হলো—বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজীবের দুই বছর বয়সী মেয়ে সাদিয়া এবং বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের নয় মাস বয়সী ছেলে রাকিব।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির। তিনি জানান, গত ৮ এপ্রিল দুপুরের দিকে হাম উপসর্গ নিয়ে শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ভোরে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। সাদিয়া ভোর পৌনে ৪টায় এবং রাকিব ভোর পৌনে ৫টায় মারা যায়।

তিনি আরও জানান, এ নিয়ে হাসপাতালে হাম উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৯২ জন রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত এ হাসপাতালে মোট ৩৪১ জন হাম উপসর্গের রোগী ভর্তি হয়েছেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন