রাজনীতি
সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও ত্যাগী নেতাদের অবমূল্যায়নের অভিযোগ উঠেছে।
সাতক্ষীরায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিএনপির চার আসনে পরাজয়: নেতারা সমন্বয়হীনতার অভিযোগ
শাহীন গোলদার,সাতক্ষীরা
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও ত্যাগী নেতাদের অবমূল্যায়নের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় শহরের সঙ্গিতা মোড়স্থ টাইগার প্লাস কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জানিয়েছেন, নতুন কমিটি গঠনের পর থেকে জেলা বিএনপির কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, যা তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি করেছে।
জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ বলেন, “সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জেলার চারটি আসনে বিএনপি প্রার্থীরা পরাজিত হয়েছেন। অতীত আন্দোলনে যারা রাজপথে ছিলেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।”
সভায় অংশগ্রহণকারীরা শেষ পর্যন্ত মতপার্থক্য দূর করে সংগঠনকে শক্তিশালী করার এবং ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি সফল করার অঙ্গীকার করেন।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন