সর্বশেষ

রাজনীতি

ইউনূস সরকারের দুর্নীতি শিক্ষার্থীদের উপেক্ষা করতে পারে না: মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, “ইউনূস সরকারের দায়িত্ব শিক্ষার্থীরা এড়াতে পারবে না।” তিনি বলেন, ইউনূস সরকার কিছু গণমাধ্যম ও শিক্ষার্থীর আশকারায় দেশ বিক্রি করেছে। একই সঙ্গে সেনা সমর্থনকে অপব্যবহার করে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি ধ্বংস করেছে।

তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বারবার রাজপথে ইউনূস সরকারের দুর্নীতির প্রতিবাদ করা হলেও গণমাধ্যম তা গুরুত্ব দেয়নি। “যদি তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতো, দেশের এত ক্ষতি হতো না,” তিনি বলেন।

সংবাদ সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন, “৩৬ জুলাই যে থানা পুড়িয়ে, পুলিশ জ¦ালিয়ে, সহযোদ্ধাদের হত্যা করা হয়েছে এবং শত শত দুর্নীতির ঘটনায় ছাত্র ও ইউনূস গোষ্ঠীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিৎ।”

এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ দাবি করেন, আসিফ নজরুল, সজিব ভূঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আদিলুর রহমান খানসহ সকল উপদেষ্টার দুর্নীতির তদন্ত করে বিচারের আওতায় আনা হোক।

মোমিন মেহেদী বলেন, “নিখৃষ্ট দেশবিরোধী ও তাদের সমর্থকরা মানুষের আবেগ নিয়ে রাজনীতির নামে ক্ষমতায় আসার চেষ্টা স্বাধীনতার পর থেকেই করছে। ৩৬ জুলাই তারই বহিঃপ্রকাশ। আজও তারা সংসদে গিয়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে উপেক্ষা করছে। এজন্য তাদের নিবন্ধন বাতিল এবং ৭৪ জনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।”

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন