সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের রাতভর হামলা, নিহত অন্তত ১৫

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানজুড়ে রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, পূর্ব তেহরানের পারদিস শহরে একটি ভবনে হামলার পর ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, পশ্চিম তেহরান প্রদেশের শাহরিয়ার এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক হামলায় আরও নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলার ইঙ্গিত দেন এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা টানা ৩৯ দিন ধরে চলছে বলে জানা গেছে। এ সংঘাতে ইরানের শীর্ষ নেতাসহ বহু হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন