সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিক ও নৌ এম্বুলেন্স ব্যবস্থা: এমপি দিপু

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারী স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলার ৪১টি কমিউনিটি ক্লিনিক সচল রাখা হবে এবং নদীপথে রোগী পরিবহনের জন্য জরুরি নৌ এম্বুলেন্সের ব্যবস্থা করা হবে।

এ আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

১ এপ্রিল বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এমপি দিপু সাংবাদিকদের বলেন, “হাম রোগে আক্রান্ত হলেই মারা যায়, এমন কোনো তথ্য সঠিক নয়। নারায়ণগঞ্জে ইতোমধ্যেই ৭৫ হাজার টিকা মজুদ রয়েছে। আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ রইল।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিভাগকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। এর ফলে আমাদেরও এ বিষয়ে সতর্ক ও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারি বাড়ানো হয়েছে।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস শোভা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহার, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরুপ রতন নাহার, মেডিকেল অফিসার ডাক্তার নেয়ামুল হাসান, ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, সহ সভাপতি রফিক উদ্দিন আহমেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় এমপি দিপু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ডে থাকা রোগীদের খোঁজখবর নেন এবং স্বাস্থ্যসেবার কার্যক্রম নিয়ে সেবা প্রদানকারীদের সঙ্গে আলোচনা করেন।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন