সর্বশেষ

সারাদেশ

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় যুবদল কর্মীর মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের কর্মী এ.কে.এম. রিয়াদ হক (২৪) নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুর কাড়াহা ব্র্যাক অফিসের সামনে ঘটে।

নিহত রিয়াদ হক ফুলপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড, দিউ মধ্যপাড়া গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী নবী হোসেনের বড় ছেলে। তিনি মাটির ঠিকাদার ছিলেন এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনের ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিজ লাইসেন্সে মাটি কাটছিলেন। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে অতিরিক্ত গতিতে চলাচলের সময় তার ড্রাম ট্রাকটি সামনের গাড়িকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালকসহ দু’জন গাড়ির মধ্যে আটকা পড়ে। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করেন। চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর রিয়াদ হক মারা যান।

পরিবার জানায়, আসর বাদ মধুমের জানাজা শেষে রিয়াদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুর্ঘটনায় নিহতের পরিবার ফুলপুর থানায় সাধারণ ডায়রি মামলা করেছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানিয়েছেন, নিহতের পরিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছেন। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন