সর্বশেষ

সারাদেশ

সিলেটে পুলিশের ভ্রাম্যমাণ অভিযান: ৬৫ জন গ্রেপ্তার ও আটক

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট মহানগরীতে বুধবার (১ এপ্রিল) পুলিশের এক অভিযান থেকে ৬৫ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার বা আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় ৬ জন, জুয়াড়ী ৪ জন, সন্দেহভাজন ৩ জন এবং মেট্টোপলিটন অধ্যাদেশে দায়েরকৃত অভিযোগে ৩৬ জন রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন