সর্বশেষ

জাতীয়

হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

এর আগে মো. রেজাউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক অভিযোগে দাবি করেছেন, বিচারপতি ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন।

অভিযোগ অনুযায়ী, এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীর উপস্থিতি না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই ১৩ লাখ শেয়ার বাতিল হয়, যা ন্যায়বিচারের নীতির পরিপন্থি বলে দাবি করা হয়েছে।

আবেদনকারীর পক্ষ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ চাওয়া হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন