সর্বশেষ

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে টোল পরিকল্পনার অনুমোদন ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সংসদীয় কমিটি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে।

দেশটির বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফারস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। পরিকল্পনায় উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে।

এর পাশাপাশি, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশগ্রহণকারী অন্যান্য দেশগুলোর জাহাজও এই প্রণালী দিয়ে চলাচলে সীমাবদ্ধতা থাকবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন টোল ব্যবস্থা বাস্তবায়নে ওমানের সহযোগিতাও নেওয়া হবে।

হরমুজ প্রণালী বিশ্বে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এখানে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়। তবে চলমান যুদ্ধ ও উত্তেজনার কারণে এই জলপথ কার্যত বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক তেলের মজুত দ্রুত কমতে শুরু করেছে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন