সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচলে বিধিনিষেধ

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে জেলা প্রশাসন ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল মান্নান ২৮ মার্চ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে আদেশটি জারি করেন, যা ৩১ মার্চ জনসম্মুখে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার সকল সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন এবং সরকারি অনুমোদনহীন যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালক যানবাহন চালাতে পারবেন না। মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি সাশ্রয় এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদেশ বাস্তবায়নের দায়িত্বে পুলিশ সুপার, বিজিবি, আনসার ও ভিডিপি, এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন