সারাদেশ
গোপালগঞ্জে ধানক্ষেতে সেচ পাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ইন্দ্রজিত মণ্ডল (২৫) নামের একজন কৃষক মারা গেছেন।
গোপালগঞ্জে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বাদল সাহা, গোপালগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে ধানক্ষেতে সেচ পাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ইন্দ্রজিত মণ্ডল (২৫) নামের একজন কৃষক মারা গেছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৩০ মার্চ) দুপুরে আন্দারকোটা গ্রামের করম আলী মৃধার ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য পাম্প চালাতে গিয়ে ইন্দ্রজিত বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা বাড়িতে না ফেরায় তাকে খোঁজা হয়। রাতেই পাম্পঘর থেকে ইন্দ্রজিতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইন্দ্রজিত মণ্ডল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষিতীশ মণ্ডলের ছেলে।
ওসি মো: অনিসুর রহমান আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
১৭৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর