সারাদেশ
নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেলা প্রশাসকদের তৃণমূল উন্নয়নে জোর, রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে তিনি কার্যালয়ে পৌঁছান। গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য প্রশাসকদের নির্দেশনা দেন। তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে নেওয়া এবং জনগণের জন্য কার্যকর সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১৮১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর