সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে মহিষের লড়াই বন্ধ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আয়োজন করা মহিষের লড়াই প্রশাসনের তৎপরতায় বন্ধ করা হয়েছে।

আজ সোমবার উপজেলার গামুরবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার আমতলী এবং কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের দুটি মহিষের মধ্যে এই লড়াই আয়োজন করা হয়েছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে আগের রাত থেকেই প্রশাসন এ বিষয়ে সতর্ক অবস্থান নেয়।

সোমবার সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বন বিভাগের স্থানীয় কর্মকর্তা এবং ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এলাকাবাসীকে সচেতন করেন এবং যৌথ উদ্যোগে লড়াইটি বন্ধ করে দেন।

উপজেলা প্রশাসন জানায়, প্রাণিকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী প্রাণীদের লড়াইয়ে প্ররোচিত করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইনের ৪ ও ৬(১)(ছ) ধারায় এ ধরনের কার্যক্রম অপরাধ হিসেবে বিবেচিত। একই আইনের ১৬(ক) ধারায় এর জন্য সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর ফকিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক বলেন, অতীতেও এ ধরনের মহিষের লড়াই বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে এবং জনগণকে সচেতন করা অব্যাহত থাকবে।
 

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন