সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে ডাকাত ছোট সুমনের আস্তানা ধ্বংস, মালামাল জব্দ: কোস্ট গার্ড

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সোমবার (৩০ মার্চ) সকাল ৬টায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস এবং তাদের ব্যবহৃত মালামাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় ডাকাত ছোট সুমন বাহিনীর অবস্থান ধরা পড়ে।

সেই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডরা ডাকাত বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকি-টকি, রান্নার জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সাব্বির আলম সুজন আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। দস্যুরা যেন শান্তিতে থাকতে না পারে, এটাই আমাদের মূল লক্ষ্য।”

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন